৩০ নভেম্বর, ২০২২ ১১:৫১ এএম

বিজয় দিবস উপলক্ষে ৯০ লাখ টিকার বিশেষ ক্যাম্পেইন 

বিজয় দিবস উপলক্ষে ৯০ লাখ টিকার বিশেষ ক্যাম্পেইন 
বিজয় দিবস উপলক্ষে ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ৯০ লাখ করোনা টিকাদানের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 

মেডিভয়েস রিপোর্ট: বিজয় দিবস উপলক্ষে ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ৯০ লাখ করোনা টিকাদানের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 

আজ বুধবার (৩০ নভেম্বর) রাজধানীর মহাখালীর ইপিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমরা সারাদেশে সাত দিনের বিশেষ ক্যাম্পেইনে দ্বিতীয় ও বুস্টার ডোজ কার্যক্রম শুরু করতে যাচ্ছি। ১ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। এ উপলক্ষে টিকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯০ লাখ ডোজ। ক্যাম্পেইনে মোট ১৭ হাজার ১১৬টি টিম কাজ করবে।

ডা. শামসুল হক বলেন,  এখন পর্যন্ত দেশে ৮৭ ভাগ মানুষ টিকার ১ম ডোজ পেয়েছে। ৭৩ শতাংশ মানুষ পেয়েছে দ্বিতীয় ডোজ। এছাড়া বুস্টার ডোজ পেয়েছে ৫২ শতাংশ।

তিনি বলেন, সরকারের কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি করোনা সংক্রমণ রোধে টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ করেছে। এতে প্রথম ধাপে সম্মুখ সারির যোদ্ধা, ষাটোর্ধ্ব ব্যক্তি ও গর্ভবতীদের করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ করেছে। সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে শিগগিরই কার্যক্রম শুরু করবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনা টিকা
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক