২১ নভেম্বর, ২০২২ ০২:৩৩ পিএম

ইন্দোনেশিয়ায় ৫.৬ মাত্রার ভূমিকম্প, নিহত ৪৬

ইন্দোনেশিয়ায় ৫.৬ মাত্রার ভূমিকম্প, নিহত ৪৬
প্রতীকি ছবি।

মেডিভয়েস রিপোর্ট: ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে প্রায় ৪৬ জন মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া ৭ শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ সোমবার (২১ নভেম্বর) ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে এ ঘটনা ঘটে।

ভূমিকম্পে জাভা প্রদেশের শত শত বাড়িঘর ভেঙে পড়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, পশ্চিম জাভায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে প্রায় দুই ডজন মানুষ নিহত হয়েছেন।

পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহর এই ভূমিকম্পের কেন্দ্র ছিল বলে সেখানকার সরকারি কর্মকর্তা হারমান সুহারম্যান জানিয়েছেন। স্থানীয় টেলিভিশন চ্যানেল মেট্রো টিভিকে তিনি বলেছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত ২০ জনের বেশি মানুষ মারা গেছেন। এছাড়া আকস্মিক এই কম্পনে আরও ৩০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে ভূমিকম্পে ধসে পড়া ঘরবাড়ির নিচে এখনও অনেকে চাপা পড়েছেন। যে কারণে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন হারমান। চাপা পড়া লোকজনকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন জাভার এই কর্মকর্তা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও