২০ নভেম্বর, ২০২২ ০১:৫৭ পিএম

সড়ককে নিরাপদ করতে শক্তিশালী আইন জরুরি

সড়ককে নিরাপদ করতে শক্তিশালী আইন জরুরি
বিশেষজ্ঞরা বলেন, সড়ক দুর্ঘটনা সকল বয়সের মানুষের ক্ষেত্রে দুর্ঘটনাজনিত মৃত্যুর ৮ম কারণ।

মেডিভয়েস রিপোর্ট: সড়কে মৃত্যুর মিছিল বন্ধ করতে হলে সড়ককে নিরাপদ করতে হবে। এজন্য জাতিসংঘ নির্ধারিত নিরাপত্তা কৌশল অনুসরণ করে শক্তিশালী সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন জরুরি বলে মত বিশেষজ্ঞদের।

আজ রোববার (২০ নভেম্বর) দুপুরে বিশ্ব সড়ক দুর্ঘটনায় হতাহত স্মরণ দিবস উপলক্ষে জাতীয় পক্ষাঘাত হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের (নিটোর) মিলনায়তনে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং রোড সেইফ টু কোয়ালিশন বাংলাদেশ যৌথভাবে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা। 

তারা বলেন, সড়ক দুর্ঘটনা সকল বয়সের মানুষের ক্ষেত্রে দুর্ঘটনাজনিত মৃত্যুর ৮ম কারণ। সড়ক দুর্ঘটনা বাংলাদেশে উদ্বেগজনক জনস্বাস্থ্য সমস্যা হিসেবে সামনে চলে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় ২০১৬ সালে প্রায় ১৬ হাজার মানুষ প্রাণ হারায়। পঙ্গুত্ব বরণ করেন তিন লাখের বেশি মানুষ। সড়কে মৃত্যুর মিছিল বন্ধ করতে হলে শক্তিশালী সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন দরকার। 

বিশেষজ্ঞরা বলেন, দেশের সড়ক নেটওয়ার্ককে নিরাপদ করতে জাতীসংঘ প্রণীত গাইডলাইন অনুসারে সড়ক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিরাপদ যানবাহন নিশ্চিত করতে হবে। সড়ক ব্যবহারকারীদের জন্য নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সড়কে দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থা গ্রহণ ও চালকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।

এতে সভাপতিত্ব করেন নিটোরের পরিচালক অধ্যাপক ডা. আবিদুল গণির। সেমিনারে উপস্থিত ছিলেন ফটোগ্রাফিক ডিরেক্টর মিশুক মুনিরের স্ত্রী মঞ্জুলী কাজী, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের মহাসচিব এবং নিটোরের সাবেক পরিচলাক অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল (রিজভী) ও বাংলাদেশ অর্থেপেডিক সোসাইটির সেক্রেটারি অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম প্রমুখ।

সেমিনারের আগে নিটোর থেকে শিশুমেলা পর্যন্ত একটি সচেতনতামূলক শোভাযাত্রার আয়োজন করা হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক