১১ অক্টোবর, ২০২২ ০৭:৪৯ পিএম

ভারতীয় চিকিৎসকদের স্বাস্থ্যসেবার উদ্যোগ: এটিএন বাংলাকে বিএমডিসির চিঠি

ভারতীয় চিকিৎসকদের স্বাস্থ্যসেবার উদ্যোগ: এটিএন বাংলাকে বিএমডিসির চিঠি
মেডিক্যাল ক্যাম্প পরিচালনায় বিএমএডিসি’র অনুমতি ও বিদেশি চিকিৎসকদের অস্থায়ী রেজিস্ট্রেশনের নির্দেশনা দেওয়া হয় চিঠিতে।

মেডিভয়েস রিপোর্ট: রজত জয়ন্তী উপলক্ষে ভারতীয় চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদানের উদ্যোগের ঘটনায় বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলাকে চিঠি দিয়েছে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। নীতিমালা অনুযায়ী সরকার ও সংস্থাটির অনুমোদন ছাড়া এ ধরনের কর্মসূচি গ্রহণ বেআইনি বলে এতে উল্লেখ করা হয়।

আজ মঙ্গলবার (১১ অক্টোবর) প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসাইন স্বাক্ষরিত চিঠিতে এই কথা বলা হয়েছে।

এটিএন বাংলার চেয়ারম্যান বরাবর পাঠানো ওই চিঠিতে আরও বলা হয়েছে, ‘এটিএন বাংলার খবরের মাধ্যমে জানিতে পারিলাম যে, আপনার প্রতিষ্ঠানের রজত জয়ন্তী উপলক্ষে ১৩, ১৪ ও ১৫ অক্টোবর, ২০২২ ইং তারিখে নিঃসন্তান দম্পতিদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদানের জন্য ভারতীয় চিকিৎসক আগমন করিবেন এবং ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চিকিৎসা সংক্রান্ত পরামর্শ প্রদান করিবেন।’

‘এমতাবস্থায় বিদেশি চিকিৎসক নীতিমালা অনুযায়ী সরকার এবং মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের অনুমোদন ছাড়া উপরোক্ত কর্মসূচি গ্রহণ সম্পূর্ণ বেআইনি। উপরোক্ত মেডিক্যাল ক্যাম্প পরিচালনার জন্য বিএমএডিসি’র অনুমতি এবং বিদেশি চিকিৎসকদের অস্থায়ী রেজিস্ট্রেশন নিতে হবে। অন্যথায় ইহা সম্পূর্ণ বেআইনি কার্যক্রম বলে বিবেচিত হইবে। বিষয়টি আপনাকে অবহিত করা হইলো’, যোগ করা হয় চিঠিতে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক