০৮ অক্টোবর, ২০২২ ০৫:১৫ পিএম

সব রোগীকে সমানভাবে গুরুত্ব দিতে হবে: বিএসএমএমইউ ভিসি

সব রোগীকে সমানভাবে গুরুত্ব দিতে হবে: বিএসএমএমইউ ভিসি
শনিবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে ‘রক্ত পরিসঞ্চালন বিভাগ উদ্বোধনের ৫০ বছর পূর্তি’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মেডিভয়েস রিপোর্ট: সব রোগীদের সমানভাবে গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা দিতে নির্দেশ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ শনিবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে ‘রক্ত পরিসঞ্চালন বিভাগ উদ্বোধনের ৫০ বছর পূর্তি’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ডা. শারফুদ্দিন বলেন, ‘জনগণের ট্যাক্সের টাকায় চিকিৎসক-নার্সরা পড়াশোনা করেন। তাই রোগীরা যখন আপনাদের কাছে সেবা নিতে আসে, তখন সকলকে সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদান করতে হবে।’

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইপিজিএমআরে রক্ত পরিসঞ্চালন বিভাগ উদ্বোধনকালে বলেছিলেন, শুধু শার্ট প্যান্ট পরা রোগীদের সেবা দিলেই হবে না, লুঙ্গি পরা রোগীদেরও সেবা দিতে হবে। যার পোশাক নাই তাদেরও চিকিৎসা দিতে হবে।’

এর আগে বিশ্ববিদ্যালয়ের এ ব্লকে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে‘রক্ত পরিসঞ্চালন বিভাগের উদ্বোধনের ৫০ বছর পূর্তি’উপলক্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আসাদুল ইসলাম, ল্যাবরেটোরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবব্রত পাল, অর্থডনটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ্, সহযোগী অধ্যাপক (সার্জিক্যাল অনকোলজি) ডা. মো. রাসেল, ব্লাড ট্রান্সফিউশন মেডিসিনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আতিয়ার রহমান, সহকারী অধ্যাপক ডা. ফারাহ আনজুম সোনিয়া, সহকারী অধ্যাপক ডা. সোনিয়া শারমিন, শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. কেএম সাইফুল ইসলাম ও ব্লাড ট্রান্সফিউশন বিভাগের কাউন্সিলর সুব্রত বিশ্বাস প্রমুখ।

প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে ৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তৎকালীন আইপিজিএমআরে প্রথম রক্ত পরিসঞ্চালন বিভাগ উদ্বোধন করেন। এটিই স্বাধীন বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম কর্মসূচি ছিল।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ