০৬ অক্টোবর, ২০২২ ১১:২৮ এএম

সপ্তাহে করোনায় শনাক্তের তুলনায় মৃত্যুর হার কম

সপ্তাহে করোনায় শনাক্তের তুলনায় মৃত্যুর হার কম
গত এক সপ্তাহে সারাদেশে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে সারাদেশে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ৩৭১ জন। একই সময়ে ৪হাজার ৫০০ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২০ লাখ ২৬ হাজার ৯০৮ জন।

আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ জাতীয় ড্যাশবোর্ড সাপ্তাহিক বুলেটিনে ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত করোনার সামগ্রিক চিত্র বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়, গত এক সপ্তাহে রাজধানীসহ সারাদেশে ৮৮২টি চলমান পরীক্ষাগারে ৩২ হাজার ২৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল এক কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৭৫৭টি।

বুলেটিনে আরও বলা হয়, শনাক্তের হার পূর্ববর্তী সাত দিনের চেয়ে ৩০৭ জন বা সাত দশমিক ৩২ শতাংশ বেশি। নমুনা পরীক্ষার হার পূর্ববর্তী সাত দিনের চেয়ে ১৬৪৯ টি বা পাঁচ দশমিক ৪৩ শতাংশ বেশি। মৃত্যুর হার পূর্ববর্তী সাত দিনের চেয়ে সাতজন বা -৩৬.৮৪ শতাংশ কম।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ২৯ হাজার ৩৭১ জন মানুষ মারা গেছেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অস্ট্রিয়ায় করোনা
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক