০৩ অক্টোবর, ২০২২ ০৩:৪১ পিএম

প্রথম ডোজ নেওয়ার সময় বাড়লো আরও ৩ দিন

প্রথম ডোজ নেওয়ার সময় বাড়লো আরও ৩ দিন
সরকারি ছুটির কারণে আগামী ৪, ৬ ও ৮ অক্টোবর টিকাদান কার্যক্রম চলবে।

মেডিভয়েস রিপোর্ট: প্রথম ডোজ টিকা নেওয়ার জন্য চলমান করোনাভাইরাস প্রতিরোধক টিকাদান ক্যাম্পেইনে আরও তিনদিন সময় বাড়ানো হয়েছে।

আজ সোমবার (০৩ অক্টোবর) দুপুরে চলমান টিকাদান কার্যক্রম নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, ‘মানুষের আগ্রহের কারণে টিকাদান ক্যাম্পেইন আরও তিনদিন বাড়ানো হয়েছে। সরকারি ছুটির কারণে আগামী ৪, ৬ ও ৮ অক্টোবর টিকাদান কার্যক্রম চলবে। যারা এখনও টিকা নেননি, তারা এই তিন দিনের সুযোগটা গ্রহণ করবেন। এরপর যৌক্তিক কারণ ছাড়া আর কাউকে প্রথম ডোজ টিকা দেওয়া হবে না।’

স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রধান ডা. মো. শামসুল হক বলেন, ‘প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে গত ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী টিকাদান ক্যাম্পেইনে প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ ও বুস্টারসহ এক কোটিরও বেশি ডোজ টিকা নিয়েছে মানুষ। সাধারণ মানুষের মধ্যে সাড়া পাওয়ার কারণে আরও তিনদিন ক্যাম্পেইন বাড়ানো হয়েছে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস ভ্যাকসিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক