রমেকের ৪ সহকারী পরিচালকসহ স্বাস্থ্যের ১২ কর্মকর্তার বদলি
মেডিভয়েস রিপোর্ট: রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের চার সহকারী পরিচালকসহ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার এবং স্বাস্থ্য সার্ভিসের ১২ কর্মকর্তাকে বিভিন্ন কর্মস্থলে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ রোববার (২ অক্টোবর) মন্ত্রণালয়ের সেবা বিভাগের (পারসোনেল-২ শাখা) উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার এবং স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি করা হল।’
বদলিকৃত কর্মকর্তাগণ হলেন, ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতাল সার্ভিসেস ম্যানেজমেন্টের প্রোগ্রাম ম্যানেজার-২ ডা. রাশেদ আহমেদ, শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনিষ্টিউটের অধ্যাপক (প্লাস্টিক সার্জারি) ডা. মোহাম্মদ নওয়াজেস খান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আব্দুল মোকাদ্দেম (কোড-১০৯৮২৮), গাইবান্ধার সিভিল সার্জন ডা. আ.ম. আখতারুজ্জামান (কোড- ১০৯৯৬১), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোস্তফা জামান চৌধুরী (কোড-১১৩৯৯২), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আরশাদ হোসেন (কোড-৪২১৮৫), বগুড়া ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজ ’র সিনিয়র লেকচারার ডা. মো. মজিদুল ইসলাম (কোড-১১১৩০৯), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মেজবাহুল হাসান চৌধুরী (কোড-১১২২৭৪), সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফাত (কোড-১১১৯৪১), স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মো. সবিজুর রহমান (কোড- ১১১৪৬৮), সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. মো. আব্দুল্লাহেল মাফী (কোড-৪৩১৪৮) ও শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনিষ্টিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (গ্যাস্ট্রোএন্টারোলজি) ডা. মোহাম্মদ মাসুদুর রহমান।
রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’, বলা হয় প্রজ্ঞাপনে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।