২৯ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫৯ এএম

মিডওয়াইফারির ইয়ুথ লিডারস প্রোগ্রামে আবেদনের আহ্বান

মিডওয়াইফারির ইয়ুথ লিডারস প্রোগ্রামে আবেদনের আহ্বান
আদেশে বলা হয়েছে, যাদের IELTS SCORE করা আছে এবং চাকরির বয়স ৫ বছর পূর্ণ হয়েছে, তাদেরকে আবেদন করার অনুরোধ করা হলো।

মেডিভয়েস রিপোর্ট: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতাধীন নার্সিং কর্মকর্তাগণের Youth leaders' program 2023 মনোনয়নের জন্য আবেদনের আহ্বান করা হচ্ছে, যা আগামী ২ অক্টোবর পর্যন্ত চলবে। 

বুধবার (২৮ সেপ্টেম্বর) নার্সিং ও মিডওয়াইফারির ওয়েবসাটে প্রকাশিত অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) রাশেদা আকতার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, ‘নার্সিং  ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতাধীন নার্সিং কর্মকর্তাগণকে Youth leaders' program 2023 মনোনয়নের জন্য আবেদন পত্র আহ্বান করা হচ্ছে।’ 

এতে আরও বলা হয়েছে, ‘যাদের IELTS SCORE করা আছে এবং চাকরির বয়স ৫ বছর পূর্ণ হয়েছে, তাদেরকে আবেদন করার অনুরোধ করা হলো। আবেদন পত্র আগামী ২ অক্টোবর দুপুর ২টার মধ্যে ই-মেইল ([email protected]) যোগে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা অনুবিভাগ), নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (প্রসাশন/শিক্ষা ও শৃঙ্খলা) ও মহাপরিচালকের ব্যক্তিগত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত