ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন আহমেদ
সাবেক পরিচালক,
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
২১ সেপ্টেম্বর, ২০২২ ১০:০৭ এএম
কষ্টের মাঝেও সততা নিয়ে এগিয়ে যাওয়ার কৌশল
আজ (২ সেপ্টেম্বর) দু'দিন হলো মায়ের সঙ্গেই আলাদা কেবিনে থাকি। করপোরেট হাসপাতালের করপোরেট কালচার শিখছি।
কনিকা (ছদ্মনাম) ক্লাস টেনের ১ নম্বর মেধাবী ছাত্রী। নয় মাস আগে বাবা-মা দুজনেই সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। একটি মাত্র ভাই।
দুজনেই ১২ ঘণ্টা খুব নিবেদিতভাবে পরিছন্নকর্মীর কাজ করে। মাস শেষে প্রতিজন ৭০০০ (সাত হাজার টাকা) বেতন পায়।
থাকে বৃদ্ধ দাদা-দাদীর কাছে। দাদা নিরাপত্তা প্রহরীর কাজ করে, দাদী গৃহ পরিচারিকার। সবাই মিলে ৩০ হাজার টাকা হালাল আয় করে। এত অল্প বয়সী দুই ভাই-বোনের পড়া-লেখার আগ্রহ ও ভালো ফলাফল আমাকে হতবাক করেছে।
কিশোর বয়সে বাবা-মা হারানোর শোক ভুলে চাকরি ও পড়াশোনা করে জীবনের বৃহত্তর পরিসরে যুদ্ধ করার দুইটি আত্মপ্রত্যয়ী মুখ দেখে আমি আশাবাদী হয়েছি। আমি মনে করি, এজন্য আল্লাহর কাছে আমার কষ্টের কথা বলা উচিত নয়।
বাস্তবতার শিক্ষা আমি পাইনি। দুই ভাই-বোন আমাকে শিখিয়েছে, সৎ থেকে পরিশ্রম করে সকল কষ্টের মাঝেও কীভাবে এগিয়ে যেতে হয়।
আমি নিঃসংকোচে বলতে চাই, আমার ডিগ্রি আছে, আক্কেল নেই। জ্ঞান আছে, যা শুধুই ভোগের মধ্যে প্রতিনিয়ত আমাকে ধ্বংস করছে।