১৩ সেপ্টেম্বর, ২০২২ ০৪:১৫ পিএম

স্বাস্থ্যের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক হলেন ডা. মো. সাখাওয়াত

স্বাস্থ্যের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক হলেন ডা. মো. সাখাওয়াত
রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যের চট্টগ্রাম বিভাগের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. সাখাওয়াত উল্যাহ। এর আগে একই বিভাগের স্বাস্থ্যের উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

সোমবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা ডা. মো. সাখাওয়াত উল্যাহকে স্বাস্থ্যের চট্টগ্রাম বিভাগের নতুন পরিচালক হিসেবে বদলি বা পদায়ন করা হলো।’

এতে বলা হয়েছে, ‘বদলি/পদায়নকৃত কর্মকর্তা আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৬ষ্ঠ কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি (Stand release) মর্মে গণ্য হবেন।’

এতে আরও বলা হয়েছে, ‘অবমুক্তির সময় তিনি বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন এবং যোগদানের পর ন্যস্তকৃত বিভাগে/কর্মস্থলে মুভ ইন হবেন।’

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’, প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক