১১ সেপ্টেম্বর, ২০২২ ০১:০১ পিএম

৩ বছর মেয়াদি ডিপ্লোমার পরিবর্তে নার্সিংয়ে স্নাতক ডিগ্রি চায় বিএনএ

৩ বছর মেয়াদি ডিপ্লোমার পরিবর্তে নার্সিংয়ে স্নাতক ডিগ্রি চায় বিএনএ
উচ্চ মাধ্যমিক পাসের পর এক গ্রুপ বিএসসি স্নাতক নার্সিং ডিগ্রি পাচ্ছে এবং অপর গ্রুপ উচ্চ মাধ্যমিক/সমমানের পাসের পর ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি পাচ্ছে।

মেডিভয়েস রিপোর্ট: এইচএসসি পাসের পর তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থীদের ডিপ্লোমা ইন নার্সিংয়ের পরিবর্তে ৩ বছর মেয়াদি নার্সিং স্নাতক ডিগ্রি প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ)।

রোববার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে এ দাবি জানানো হয়।

চিঠিতে বলা হয়, লাইভস্টক/ফরেস্ট্রি/ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং নেভাল/ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি/সার্টিফিকেট ইন মেরিন/ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও ট্যুরিজমসহ চার বছর মেয়াদি বিভিন্ন স্পেশালাইজড ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ রয়েছে। শুধু নার্সিং পেশা এর ব্যতিক্রম। যা উচ্চ মাধ্যমিক পাসের পর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অধ্যয়ন করতে হয়। ফলে স্নাতক ডিগ্রির আগে যে ডিপ্লোমা ডিগ্রি অর্জিত হয় তা এইচএসসি ও সমমানের শিক্ষার্থীদের নার্সিং পড়ার প্রবল ইচ্ছা থাকায় কর্তৃপক্ষের ভুল কার্যক্রমের কারণে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তি হতে বাধ্য হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক কোর্স শেষে আবারও এইচএসসি/সমমানের একাডেমিক সনদ প্রদান করা হচ্ছে। আমাদের মৌলিক অধিকার ও জাতীয় শিক্ষানীতি লঙ্ঘন করে বৈষম্যমূলকভাবে একই মানের সনদ দেওয়া হচ্ছে। যার ফলে নতুন করে ২ বছর হাসপাতালের অভিজ্ঞতাসহ ২ বছর মেয়াদি বিএসসি নার্সিং পড়তে হচ্ছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিক্ষার্থীদের জীবন থেকে মূল্যবান ৪ বছর সময় নষ্ট করা হচ্ছে।

উচ্চ মাধ্যমিক পাসের পর এক গ্রুপ বিএসসি স্নাতক নার্সিং ডিগ্রি পাচ্ছে এবং অপর গ্রুপ উচ্চ মাধ্যমিক/সমমানের পাসের পর ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং নামে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক একই মানের ডিগ্রি পাচ্ছে। পরে ৪ বছর সময় নষ্ট করে বিএসসি নার্সিং ডিগ্রি নিতে হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত