২৫ অগাস্ট, ২০২২ ০৪:২৪ পিএম

হৃদরোগে প্রতিদিন ২০০-২৫০ জনের মৃত্যু হয়: স্বাস্থ্যমন্ত্রী

হৃদরোগে প্রতিদিন ২০০-২৫০ জনের মৃত্যু হয়: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মেডিভয়েস রিপোর্ট: দেশে হৃদরোগে প্রতিদিন ২০০-২৫০ জন রোগী মারা যান বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল ভবনের ঊর্ধ্বমূখী সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হৃদরোগের চিকিৎসায় বিরাট ভূমিকা রেখে চলছে। কোনো এক সময় সংক্রামক ব্যধি দ্বারা হাজার হাজার লোক মারা যেত। যেখানে কলেরা, ডায়রিয়া প্রাদুর্ভাব হতো, সেখানে পুরো গ্রাম হাহাকার হয়ে যেত। বর্তমানে এই রোগগুলো নিয়ন্ত্রণে রয়েছে। 

তবে দেশে এখন যে অসংক্রামক ব্যধিগুলো হচ্ছে, তাতে দেশের ৬৭-৭০% লোক মৃত্যুবরণ করেন। এর অন্যতম কারণ হচ্ছে হৃদরোগ।

তিনি বলেন, বাংলাদেশের মৃত্যুর হারের পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায়, প্রথম যে কয়টি রোগের কারণে মানুষ মৃত্যুবরণ করে। তার অন্যতম কারণ হচ্ছে হৃদরোগ। তবে ক্যান্সার, কিডনি ফেইলিওর রোগেও অনেক মানুষ মারা যায়। এসব বিষয়ে কেউ খবর রাখে না।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক