২৪ অগাস্ট, ২০২২ ১০:৩৬ পিএম

ঢাকা ডেন্টালের ডা. শাহাজাদী মরিয়ম আর নেই

ঢাকা ডেন্টালের ডা. শাহাজাদী মরিয়ম আর নেই
ডা. শাহাজাদী মরিয়ম অনেকদিন ধরে ব্রেন টিউমারে ভুগছিলেন।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা ডেন্টাল কলেজের সার্জারি বিভাগের লেকচারার ডা. শাহাজাদী মরিয়ম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

সোমবার (২২ আগস্ট) ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আজ বুধবার (২৪ আগস্ট) ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শাহাজাদী মরিয়ম অনেকদিন ধরে ব্রেন টিউমারে ভুগছিলেন। তাকে পারিবারিকভাবে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু অবশেষে সোমবার রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

তাঁর মৃত্যুতে ঢাকা ডেন্টাল কলেজ ও শিক্ষক সমিতি শোক প্রকাশ করেছে। একইসাথে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি।

ডা. শাহাজাদী মরিয়মের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক