তামাক নিয়ন্ত্রণে অবদান রাখায় পুরস্কারে ভূষিত অধ্যাপক সোহেল রেজা
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের রিজিওনাল ডিরেক্টর’স স্পেশাল রিকগনিশন লাভ করেছেন অধ্যাপক সোহেল রেজা চৌধুরী। তিনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ মঙ্গলবার (২৩ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে অধ্যাপক সোহেল রেজা চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. বর্ধন জুং রানা।
অধ্যাপক সোহেল রেজা চৌধুরী বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২১ উপলক্ষে তিনি এই পুরস্কার লাভ করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ।
-
২৫ এপ্রিল, ২০২৫
-
২৩ অগাস্ট, ২০২২