২২ অগাস্ট, ২০২২ ০৩:২৬ পিএম

এফসিপিএস: অবস অ্যান্ড গাইনি ১ম পর্বে প্রস্তুতির ওরিয়েন্টেশন ১০-২০ সেপ্টেম্বর

এফসিপিএস: অবস অ্যান্ড গাইনি ১ম পর্বে প্রস্তুতির ওরিয়েন্টেশন ১০-২০ সেপ্টেম্বর
আগামী ৫ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স’র (বিসিপিএস) অধীনে এফসিপিএস (অবস অ্যান্ড গাইনি) প্রথম পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য ওরিয়েন্টেশন কোর্সে অংশ গ্রহণের উদ্দেশ্যে রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান করা হয়েছে। আগামী ১০ থেতে ২০ সেপ্টেম্বর পর্যন্ত এ ওরিয়েন্টশন কোর্স চলবে।

সোমবার (২২ আগস্ট) বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক ডা. বিল্লাল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘বিসিপিএসে এফসিপিএস (অবস অ্যান্ড গাইনি) প্রথম পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য ওরিয়েন্টশন কোর্স আগামী ১০ সেপ্টেম্বর হতে ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ২টা পর্যন্ত কলেজের ব্লক-সি ভবনে অনুষ্ঠিত হবে।’

এতে আরও বলা হয়, ‘কোর্সে অংশগ্রহণের উদ্দেশ্যে রেজিস্ট্রেশন করার জন্য ‘সচিব,বিসিপিএস’ বরাবর তিন হাজার টাকা UCBL & DBL ব্যাংকে জমা দিয়ে ব্যাংকের জমা রশিদের স্ক্যান কপি বিসিপিএসের ওয়েবসাইটে আপলোড করে আগামী ৫ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।’

► বিজ্ঞপ্তটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত