১৮ অগাস্ট, ২০২২ ০৯:৩৬ এএম
রাজধানীর মাতুয়াইলে প্যাকেজিং কারাখানায় আগুন
আগুন নির্বাপণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর মাতুয়াইলের কোনাপাড়ায় একটি প্যাকেজিং কারাখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল পৌনে ৮টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে মাতুয়াইলের কোনাপাড়ায় একটি প্যাকেজিং কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে দুটি ইউনিট আগুন নেভানোর জন্য যায়। পরে আরও চারটি ইউনিট গিয়ে মোট ৬টি ইউনিট আগুন নির্বাপণে বর্তমানে কাজ করছে।
এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
‘ডেঙ্গু ও হাম প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা
বিএমডিসিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকারিতা বাড়ানোর তাগিদ সাবেক ডব্লিউএইচও উপদেষ্টার
‘ডেঙ্গু ও হাম প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা
বিএমডিসিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকারিতা বাড়ানোর তাগিদ সাবেক ডব্লিউএইচও উপদেষ্টার
এই বিভাগের সর্বাধিক পঠিত