১৬ অগাস্ট, ২০২২ ০৫:৩৭ পিএম

হাসান মিসবাহকে হত্যা চেষ্টা: চার আসামির জামিন না মঞ্জুর

হাসান মিসবাহকে হত্যা চেষ্টা: চার আসামির জামিন না মঞ্জুর
গত রোববার ডা. উসমানী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় আজ তাকে আদালতে তোলা হয়।

মেডিভয়েস রিপোর্ট: সাংবাদিক হাসান মিজবাহ এর ওপর হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ডা. এস এম উসমানিসহ চারজনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ আদেশ দেন। 

এর আগে, গত রোববার ডা. উসমানী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় আজ তাকে আদালতে তোলা হয়। এরপর শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাজধানীর কামরাঙ্গীরচরে এসপিএ ডায়াগনোস্টিক সেন্টারে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মিসবাহ ও সাজুর ওপর হামলা চালানো হয়। এ সময় তার ক্যামেরাম্যান ও  গাড়ি চালককে মারধর করে ক্যামেরা ও গাড়ি ভাঙচুর করা হয়। ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ও টেলিভিশনের গাড়ির চাবি। প্রায় দুই ঘণ্টা ধরে তাদেরকে আটকে রাখা হয়। বর্তমানে সাংবাদিক হাসান মেসবাহ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক