১৫ অগাস্ট, ২০২২ ০৩:৫৮ পিএম

পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন

পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন
হোটেলের সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: পুরান ঢাকার চকবাজারে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

আজ সোমবার (১৫ আগস্ট) দুপুরে একটি হোটেলে সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালিদা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, চকবাজার কামালবাগের দেবীদ্বার ঘাটের একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। দুপুর ১২টায় ফায়ার সার্ভিস খবর পায়। ঘটনাস্থলে প্রথমে ছয়টি ইউনিট ও পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়। এখন মোট ১০টি ইউনিট কাজ করছে।

ভবনের বাম পাশে আগুন এখনও আগুন জ্বলছে। ওই ভবনের আশপাশে আবাসিক ভবন রয়েছে। ওইসব ভবনে আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ পরিস্থিতি হতে পারে।

আগুনটির সূত্রপাত একটি হোটেলে সিলিন্ডার বিস্ফোরণ থেকে হয়েছে বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। তারা বলছেন সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন শুরুতে বিদ্যুতের ট্রান্সফরমারে যায়। সেখানে আরেক দফা বিস্ফোরণের পর প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় আগুন লাগে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক