২০ জুলাই, ২০২২ ০৫:৩০ পিএম
গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
বুধবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টায় সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
মেডিভয়েস রিপোর্ট: দীর্ঘ ২৪ বছরের বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ে ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
আজ বুধবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টায় সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ প্রসঙ্গে মুনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘হাসপাতালটি থেকে দীর্ঘ ২৪ বছরের হোল্ডিং ট্যাক্স আদায় করা হয়নি, যার পরিমাণ ২ কোটি ৪০ লাখ টাকা।’
তিনি আরও বলেন, ‘আমরা ওখানে যাওয়ার পরে চেকের মাধ্যমে ১০ লাখ টাকা পরিশোধ করে। বাকি টাকার বিষয়ে তারা পরে জানাবেন।’
মুনিরুজ্জামান বলেন, ‘হাসপাতালটি দুইতলা ছিল। পরে এটি সাততলা এবং তারও পরে ১০তলা পর্যন্ত সম্প্রসারণ করা হয়। কিন্তু এর কোনও কর অ্যাসেস করা হয়নি। সেই হিসাবে কর আরও বাড়বে।’
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : ভ্রাম্যমাণ আদালত
-
২২ জুন, ২০২৬
-
২১ এপ্রিল, ২০২৬
বিএমডিসির নিবন্ধন জালিয়াতি
পিরোজপুরে ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞের দুই বছরের সাজা
-
০৯ সেপ্টেম্বর, ২০২৫
-
০৫ ফেব্রুয়ারী, ২০২৫
-
১৩ মার্চ, ২০২৪
-
৩১ জানুয়ারী, ২০২৪
-
১৮ জানুয়ারী, ২০২৪
-
০৬ অক্টোবর, ২০২৩
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা
এই বিভাগের সর্বাধিক পঠিত