০৬ জুলাই, ২০২২ ০৫:২৮ পিএম
‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নয়, টিকায় জোর দিতে চায় সরকার’
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মেডিভয়েস রিপোর্ট: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘করোনা পরিস্থিতি আবার আশঙ্কার দিকে যাচ্ছে। তবে এখন পর্যন্ত আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনো সিদ্ধান্ত নেই। আমরা চাই, শিক্ষার্থীদের শতভাগ টিকা দেওয়ার ওপর জোর দিতে।’
বুধবার (৬ জুলাই) শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণার সময় সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
ডা. দীপু মনি বলেন, ‘হঠাৎ করে আবারও করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় আমরা উদ্বেগের মধ্যে রয়েছি। তবে আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের চিন্তাভাবনা করা হচ্ছে না। এরই মধ্যে আমাদের ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হয়েছে। ১২ বছরের নিচে যেসব শিক্ষার্থী রয়েছে তাদেরও টিকা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। তাদের টিকার আওতায় আনা সম্ভব হলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে না। যদি সেটি সম্ভব না হয় তাহলে ভিন্ন চিন্তা করা হবে।’
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত