২৩ জুন, ২০২২ ০৯:৪০ এএম

বুস্টার ডোজের আওতায় দুই কোটি ৮৩ লাখ মানুষ

বুস্টার ডোজের আওতায় দুই কোটি ৮৩ লাখ মানুষ
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত দুই ডোজের আওতায় এসেছেন ১১ কোটি ৮৮ লাখ ৪১ হাজার ৮০৭ জন মানুষ। সংগৃহীত ছবি

মেডিভয়েস রিপোর্ট: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে এখন পর্যন্ত বুস্টার ডোজের টিকা পেয়েছেন দুই কোটি ৮৩ লাখ ২৮ হাজার ৬৮৫ জন।

আজ বৃস্পতিবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, দেশে টিকা কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ১২ কোটি ৮৯ লাখ ৬৬ হাজার ৩৮৯ জন। এ ছাড়া দুই ডোজের টিকা পেয়েছেন ১১ কোটি ৮৮ লাখ ৪১ হাজার ৮০৭ জন মানুষ।

এদিকে বুধবার সারাদেশে প্রথম ডোজের টিকা পেয়েছেন আট হাজার ৮৮১ জন। এর মধ্যে পুরুষ চার হাজার ৭০৪ জন এবং মহিলা চার হাজার ১৭৭ জন। দুই ডোজের টিকা পেয়েছেন ৭৮ হাজার ৯৫২ জন। এর মধ্যে পুরুষ ৪১ হাজার ৪২৪ এবং মহিলা ৩৭ হাজার ৫২৮ জন। এ ছাড়াও একই সময়ে বুস্টার ডোজ পেয়েছেন এক লাখ ৪৫ হাজার ১০৬ জন। এর মধ্যে পুরুষ ৭৩ হাজার ৩৬১ এবং মহিলা ৭১ হাজার ৭৪৫ জন। এগুলোর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা।

গত ১ নভেম্বর থেকে দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা পেয়েছেন এক কোটি ৭৩ লাখ ৩৩ হাজার ৪৩৫ জন। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন এক কোটি ৬০ লাখ ১৬ হাজার ৭০১ জন। এ ছাড়া দেশে এখন পর্যন্ত তিন লাখ ১১ হাজার ১৮৩ জন ভাসমান জনগোষ্ঠী দুই জোজের টিকার আওতায় এসেছেন। 

প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি থেকে দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয়। আর ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনার বুস্টার ডোজ
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক