২১ জুন, ২০২২ ০৩:৩০ পিএম

ডেঙ্গুতে প্রথম মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও

ডেঙ্গুতে প্রথম মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও
বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে চলতি বছরে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২১ জুন) সারাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের তথ্য ইউনিটের (এমআইএস) ইনচার্জ ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত নিয়মিত ডেঙ্গু বিষয়ক ওই প্রতিবেদনে আরও জানানো হয়েছে, এ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সবাই ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এতে বলা হয়েছে, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০৬ এবং ঢাকার বাইরে চার জন চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮০৮ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৯৭ জন।

প্রতি বছর সাধারণত বর্ষাকালে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরগুলোতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩শ‘ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। আর ২০২১ সালে এ রোগে মারা গেছেন ১০৫ জন এবং আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক