১০ জুন, ২০২২ ০৫:০৬ পিএম

যশোরে ভুয়া চিকিৎসক আটক, ১৫ দিনের কারাদণ্ড

যশোরে ভুয়া চিকিৎসক আটক, ১৫ দিনের কারাদণ্ড
আটককৃত হাবিবুর রহমান নিজেকে মেডিসিন, শিশু, এ্যাজমা, বাত-ব্যথা, গ্যাস্ট্রো-লিভার, চর্ম-যৌন ও ডায়াবেটিস রোগে অভিজ্ঞ বলে দাবি করতেন।

মেডিভয়েস রিপোর্ট: যশোরে হাবিবুর রহমান নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আটকের পর হাবিবুর রহমানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে শহরের ঘোপ নওয়াপাড়া রোডে অবস্থিত পিয়ারলেস হাসপাতালে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

জানা গেছে, আটক হাবিবুর রহমানের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকায়। তিনি নিজেকে মেডিসিন, শিশু, এ্যাজমা, বাত-ব্যথা, গ্যাস্ট্রো-লিভার, চর্ম-যৌন ও ডায়াবেটিস রোগে অভিজ্ঞ বলে দাবি করতেন।

জেলা প্রশাসনের মিডিয়া সেল জানিয়েছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ২৬৫/এ, ঘোপ নওয়াপাড়া রোডে অবস্থিত পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাবিবুর রহমানকে রোগীদের চিকিৎসা দেওয়া অবস্থায় পাওয়া যায়। তাকে ডাক্তারি ডিগ্রির সনদ দেখাতে বলা হলে তিনি ব্যর্থ হন।’

মিডিয়া সেল আরও জানায়, ‘ডিগ্রিধারী এবং বিএমডিসি সনদপ্রাপ্ত না হয়েও নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করে আসছিলেন হাবিবুর রহমান। তার বিরুদ্ধে বড় অংকের ফি নিয়ে রোগীদের ভুল চিকিৎসা দেয়ার অভিযোগ রয়েছে।’

সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ বলেন, ‘আমাদের কাছে অভিযোগ ছিল পিয়ারলেস হাসপাতালে একজন ভুয়া চিকিৎসক চিকিৎসা দিচ্ছেন। বিষয়টি খোঁজখবর নিয়ে সত্যতা পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক