০৩ জুন, ২০২২ ১২:৪৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ৫৯৪৪ পিস সরকারি ট্যাবলেটসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে ৫৯৪৪ পিস সরকারি ট্যাবলেটসহ আটক ১
র‍্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মেডিভয়েস রিপোর্ট: চাঁপাইনবাবগঞ্জে সরকারি ওষুধ মজুত করে বিক্রির দায়ে জারজিস আলম টুটুল (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যা সোয়া ৭টায় মরদানা গ্রাম থেকে ৫৯৪৪ পিস সরকারি বিভিন্ন ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।

র‍্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটক টুটুল জেলার শিবগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের মরদানা গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে। 

র‍্যাব জানায়, র‍্যাব-৫, কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্ব সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরদানা গ্রামে জারজিস আল আলম টুটুলের বাড়ির সামনে থেকে এসব সরকারি ওষুধসহ হাতেনাতে তাকে আটক করে।

র‍্যাব আরও জানায়, আটক টুটুল একটি সিন্ডিকেট চক্রের মাধ্যমে সরকারি বিপুল পরিমাণ ওষুধ মুজত রেখে দরিদ্র লোকদের কাছে চড়া মূল্যে বিক্রি করতেন বলে র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি। এই সিন্ডিকেট চক্র তাদের হাসপাতাল বা ফার্মেসিতে যেতে বাধা প্রদানের মাধ্যমে তাদের কাছ থেকে ওষুধ কিনতে বাধ্য করত।

এ বিষয়ে জেলার শিবগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‍্যাব।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক