০২ জুন, ২০২২ ০৩:২২ পিএম

দেশে বিশেষজ্ঞ চিকিৎসক-নার্সের অভাব: স্বাস্থ্যমন্ত্রী

দেশে বিশেষজ্ঞ চিকিৎসক-নার্সের অভাব: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশের স্বাস্থ্যখাতে স্থাপনা-যন্ত্রপাতি পর্যাপ্ত থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের অভাব রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার (২ জুন) রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে নতুন ১৫টি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) বেডের উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান।

জাহিদ মালেক বলেন, ‘আমাদের স্থাপনা ও যন্ত্রপাতি অনেক হয়ে গেছে। কিন্তু ডাক্তার-নার্সের অভাব রয়েছে। যেটা আমাদের প্রয়োজন। যন্ত্রপাতি অনেক, কিন্তু মেরামত হয় না।’

স্বাস্থ্যখাতে বাংলাদেশকে আরও অনেক কাজ করতে হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখনও আমাদের অনেক দূর যেতে হবে। অনেক কাজ করতে হবে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাও রয়েছে। স্বাস্থ্যখাতকে ভালো অবস্থানে নিতে হাসপাতাল তৈরি করাসহ বিভিন্ন প্রকল্প আমরা হাতে নিয়েছি। ইতোমধ্যে মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্প অনুমোদন হয়েছে।’

স্বাস্থ্যখাতের সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরে স্বাস্থমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭৩ এ উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো হয়েছেন।

ধূমপান, তামাক ও বায়ুদূষণ বিভিন্ন রোগের কারণ উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এসব পরিহার করতে হবে।

তিনি আরও বলেন, আগে দেশে রোগের প্রকোপ বেশি ছিল। কিন্তু বিভিন্ন পদক্ষেপ ও স্বাস্থ্য সচেনতার কারণে তা কমে এসেছে। আগে বছরে ৩২ হাজার মানুষ মারা যেত, এখন তা কমে ২৯ হাজারে নেমে এসেছে। এটাও আরো কমিয়া আনতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা নিয়ন্ত্রণে আছে। এ অবস্থা ধরে রাখতে মাস্ক পড়তে হবে, স্বাস্থবিধি মানতে হবে, যেন করোনা নিয়ন্ত্রণে থাকে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক