২৮ মে, ২০২২ ০৬:০৫ পিএম
তিন দিনব্যাপী গবেষণা পদ্ধতির কর্মশালা শুরু

ভালো গবেষণার জন্য পুরস্কার: বিএসএমএমইউ ভিসি

ভালো গবেষণার জন্য পুরস্কার: বিএসএমএমইউ ভিসি
বিএসএমএমইউ ভিসি বলেন, ‘আমাদের দেশে কোনো নিজস্ব ওষুধ নেই। তবে এখানে নাসভ্যাকের ট্রায়াল শুরু হয়েছে। আশা করি, সেটি ইতিবাচক ফল বয়ে আনবে।’

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রথমবারের মতো তিন দিনব্যাপী ‘গবেষণা পদ্ধতি’র (রিসার্চ মেথোলজি)  কর্মশালা শুরু হয়েছে।

আজ শনিবার (২৮ মে) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ব্লকের ডেন্টাল বিভাগের মিলনায়তনে এ কর্মশালা শুরু হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক সায়েন্স অনুষদ আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণার কাজে আরও মনোযোগ দিতে হবে। তাদের এসব আর্টিকেল আমাদের জার্নালে প্রকাশ করা হবে। যাদের রিসার্চ ভালো হবে তাদের প্রত্যেককে পুরস্কার দেওয়া হবে।

গবেষণার নানান দিক তুলে ধরে বিএসএমএমইউ ভিসি বলেন, ‘আমাদের গবেষণা থেকে কাট কপি পেস্ট বিষয়টি বাদ দিতে হবে। এজন্য মৌলিক গবেষণার দিকে জোর দিতে হবে। পুরাতন গবেষণা নয়, বরং নতুন বিষয়ে আরও নজর দিতে হবে। আমাদের দেশে কোনো নিজস্ব ওষুধ নেই। তবে আমাদের এখানে নাসভ্যাকের ট্রায়াল শুরু হয়েছে। আশা করি, সেটি ইতিবাচক ফল বয়ে আনবে। নতুন কিছু করা যায় কিনা, সে বিষয়ে আমাদের সবাইকে ভাবতে হবে।’

বিএসএমএমইউর বায়োকেমেস্ট্রি বিভাগের অধ্যাপক ডা. মো. মোজ্জামেল হকের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এনাটমি বিভাগের অধ্যাপক ডা. খন্দকার মানজারে শামীম প্রমুখ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক