২৮ এপ্রিল, ২০২২ ০৯:৪৯ পিএম

২০৪১ সালে চিকিৎসকের সংখ্যা নির্ধারণে সভা

২০৪১ সালে চিকিৎসকের সংখ্যা নির্ধারণে সভা
বুধবার (২৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে এ আয়োজন করা হয়।

মেডিভয়েস রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বাংলাদেশের উন্নয়ন রূপকল্প-২০৪১ এর মধ্যে দেশের চিকিৎসক সংখ্যা কত হবে, কোন বিষয়ে কতজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকবে, তার নির্ধারণী ‘নিড বেইসড প্রজেকশন অব স্পেশালিস্ট ফিজিসিয়ানস ইন বাংলাদেশ’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে এ আয়োজন করা হয়।

সভায় বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চক্ষু চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) সভাপতি অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. শাহ মনির হোসেন, বিএসএমএমইউর পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক ডা. মো. আতিকুল হক, সার্জারি অনকোলজির সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল প্রমুখ অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন।

সভায় আগামীর বাংলাদেশে কতজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকবে, কে কোথায় কিভাবে কাজ করবে সেসব বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক