২৮ এপ্রিল, ২০২২ ০৫:১১ পিএম

কলেরা সংক্রমণ বাড়ায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী

কলেরা সংক্রমণ বাড়ায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মেডিভয়েস রিপোর্ট: দেশে কলেরা সংক্রমণ বাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) মন্ত্রিপরিষদ সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘কলেরা সংক্রমণের বিষয়টি অনির্ধাতিত ইস্যু হিসেবে সভায় আলোচনা হয়েছে। সংক্রমণ বাড়ায় উদ্বেগ জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিষয়টি তিনি ক্ষতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ- ওয়াশাকে নির্দেশ দিয়েছেন। ওয়াশা বলেছে, উৎপত্তি স্থলের পানিতে কোনও দূষণ পাওয়া যায়নি। ওয়াশার লাইন থেকে বাসা বাড়িতে লাইন নেওয়ার সময় হয়তো জীবাণু ঢুকছে।’

ওয়াশাকে অবৈধ পানির লাইন বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‌‘জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও আমাদের ৭.৫ মিলিয়ন কলেরার ভ্যাকসিন দেবে। ১৫ মে’র মধ্যে এগুলো পেয়ে যাবো। তখন এগুলো দেওয়া শুরু হবে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক