২৬ এপ্রিল, ২০২২ ০৭:২২ পিএম

বিএসএমএমইউর ৪০ জন কর্মকর্তা-কর্মচারীকে উচ্চতর গ্রেডে পদোন্নতি

বিএসএমএমইউর ৪০ জন কর্মকর্তা-কর্মচারীকে উচ্চতর গ্রেডে পদোন্নতি
বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে উচ্চতর গ্রেডে উন্নীতকরণের চিঠি বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ কর্মকর্তা-কর্মচারীদের হাতে তুলে দেন।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৪০ জন কর্মকর্তা কর্মচারী উচ্চতর গ্রেডে পদোন্নতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে উচ্চতর গ্রেডে উন্নীতকরণের চিঠি বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ কর্মকর্তা-কর্মচারীদের হাতে তুলে দেন।

এসময় তিনি বলেন, ‘বর্তমান প্রশাসনে আমরা যখন বসেছি, তখন পুরাতন অনেক দিন আগের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করেছি। আমরা চাই সবাই ভাল থাকুক। রোগীর সেবাদাতারা ভাল থাকলে রোগীদের সেবায় কোন বিঘ্ন হবে না। আমি আশা করব, আপনারা নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। সবাই নিয়মের মধ্যে থেকে কাজ করবেন। পরকালেও এসব ভাল কাজ আপনাদের জন্য মঙ্গল বয়ে আনবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, সার্জিক্যাল অনকোলোজী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল, সহযোগী অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লা, উপ-রেজিস্ট্রার সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বিএসএমএমইউর ভিসি হিসেবে দায়িত্ব নেবার পর দীর্ঘ ২০ বছর ধরে কর্মরত দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের প্রক্রিয়া শুরু হয়। ইতিমধ্যে বিএসএমএমইউর বর্তমান প্রশাসন প্রায় ৯০০ কর্মচারীর চাকরি নিয়মিতকরণ করেছে। বাকীদের বর্তমান প্রশাসন চাকরি নিয়মিত করণের পরিকল্পনা হাতে নিয়েছে।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক