২১ এপ্রিল, ২০২২ ০৩:১০ পিএম
ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে বাবা, মা ও মেয়ে দগ্ধ
তিনজনকে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মা ও মেয়ে আইসিইউতে।
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় ফ্রিজের কম্প্রেসারের বিস্ফোরণে একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছে। তাদেরকে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোরে মাতুয়াইল এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
আগুনে দগ্ধ গৃহকর্তা আব্দুল করিম (৩০), তার স্ত্রী খাদিজা আক্তার (২৫) ও মেয়ে ফাতেমা (২) বলে জানা গেছে। তাদের মধ্যে মা ও মেয়েকে রাখা হয়েছে আইসিইউতে।
জানা গেছে, ভোরে সেহরির জন্য খাবার গরম করার জন্য চুলা জ্বালাতে বিকট শব্দে বিস্ফারণ হয়। এতে বাসার ভিতরে থাকা তিনজন দগ্ধ হয়।
বার্ন ইন্সটিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, খাদিজার দেহের ৯৫ শতাংশ, করিমের ৫৪ শতাংশ এবং শিশু ফাতেমার ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট
অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক
সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
৩৬৬৩ চিকিৎসকসহ আট হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান
এই বিভাগের সর্বাধিক পঠিত