১৬ এপ্রিল, ২০২২ ১১:১০ এএম

আজ বিশ্ব কণ্ঠ দিবস

আজ বিশ্ব কণ্ঠ দিবস
কণ্ঠ সুস্থ রাখতে অতিরিক্ত ঠাণ্ডা ও অতিরিক্ত গরম খাবার এবং পানীয় পরিহার করতে হবে।

মেডিভয়েস রিপোর্ট: আজ বিশ্ব কণ্ঠ দিবস। বিশ্বের অন্য দেশের ন্যায় বাংলাদেশেও আজ পালিত হচ্ছে এই দিবস। কণ্ঠ ও কণ্ঠনালির সমস্যা এবং কণ্ঠকে সুস্থ রাখার উপায় সম্পর্কে জনসচেতনতা তৈরিই দিবসটির মূল উদ্দেশ্য। 

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘Lift your voice’ যার বাংলা অনুবাদ দাঁড়ায় ‘আপনার কণ্ঠ থাকুক উচ্চকিত অর্থাৎ শানিত হোক কণ্ঠস্বর’। 

প্রতি বছর ১৬ এপ্রিল বিশ্বজুড়ে পালিত হয় দিবসটি। আমেরিকান একাডেমি অব অটোলারিঙ্গোলজি-হেড অ্যান্ড নেক সার্জারির (AAO-HNS) প্রস্তাবিত এ প্রতিপাদ্যটি আমাদের যথাযথ ও গুণগত কণ্ঠস্বর ফিরিয়ে আনার কথা বলে, যাতে আমরা নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে পারি এবং আমাদের যোগাযোগ দক্ষতা উন্নত হয়।

এদিকে দিবসটি উপলক্ষে বাংলাদেশের একটি বেসরিকারি সংস্থা ল্যারিঙ্গোলজি অ্যান্ড ভয়েস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (laryngology and voice association of bangladesh) কণ্ঠের নানা সমস্যা থেকে সুরক্ষায় পেতে গুরুত্বপূর্ণ কয়েকটি পরামর্শ দিয়েছে।

১. উচ্চ স্বরে বা ফিসফিস করে কথা বলা থেকে বিরত থাকা।
২. ধূমপানসহ সকল ধরনের তামাক সেবন থেকে বিরত থাকা।
৩. ধুলাবালি ও ধোঁয়ার পরিবেশ পরিহার করে চলা।
৪. মদ্যপান হতে বিরত থাকা।
৫. অতিরিক্ত ঠাণ্ডা ও অতিরিক্ত গরম খাবার এবং পানীয় পরিহার করা।
৬. ভাজা-পোড়া, তৈলাক্ত খাবার এবং অতিরিক্ত ঝাল খাবার পরিহার করা। 
৭. প্রচুর পরিমাণে পানি পান করুন, যাতে স্বরযন্ত্রে পানিশূন্যতা দেখা না দেয়। 
৮. রাতে ঘুমানোর কমপক্ষে দুই ঘণ্টা পূর্বে আহার শেষ করা।
৯. সর্বদা হাসি-খুশি থাকার চেষ্টা করা। 
১০. পরিমিত আহার ও নিয়মিত ব্যয়াম করা। 
১১. কোলাহলপূর্ণ পরিবেশে কথা বলা এড়িয়ে চলা।
১২. শিক্ষকগণ ক্লাসে লাউড স্পিকার ব্যবহার করা।
১৩. মাস্ক পরিধান করা। 

প্রসঙ্গত, ব্রাজিলিয়ান ভয়েস কেয়ার পেশাদারদের দ্বারা ১৯৯৯ সালে প্রথম শুরু হয়েছিল ভয়েস উদযাপন। পরে এটি ব্রাজিলিয়ান ভয়েস ডে হিসেবে প্রতিষ্ঠিত হয়। এটি আর্জেন্টিনা ও পর্তুগালের মতো দেশেও উদযাপিত হয়েছিল। পরবর্তীতে ২০০২ সালে আমেরিকান একাডেমি অব ওটোলারিঙ্গোলজিস্ট-হেড এবং নেক সার্জারি উদযাপন শুরু করলে, আনুষ্ঠানিকভাবে এটি বিশ্ব ভয়েস দিবস হিসেবে স্বীকৃত হয়। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক