১৬ এপ্রিল, ২০২২ ০৩:০৫ পিএম

ব্রেন টিউমারের কাছে হার মানলেন মেডিকেল শিক্ষার্থী আব্দুস সালাম

ব্রেন টিউমারের কাছে হার মানলেন মেডিকেল শিক্ষার্থী আব্দুস সালাম
মো. আব্দুস সালাম।

মেডিভয়েস রিপোর্ট: ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আব্দুস সালাম।

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২০ বছর।

জানা গেছে, গত বছরের অক্টোবর মাসে আব্দুল সালামের মস্তিষ্কে একটি টিউমারের উপস্থিতি পাওয়া যায়, পরে তা দ্রু ছড়িয়ে পড়ে। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানের চিকিৎসা শেষে গত দুই মাস আগে দেশে আনা হয়। অবশেষে পরপারে পাড়ি জমালেন তিনি।

আব্দুল সালাম ছিলেন ময়মনসিংহ মেডিকেলের ৫৫তম ব্যাচের শিক্ষার্থী। তিনি ছিলেন মেডিসিন ক্লাব ময়মনসিংহ মেডিকেল ইউনিটের সেমিনার সম্পাদক।

তাঁর স্মৃতিচারণ করতে গিয়ে মুরাদ নামে এক মেডিকেল শিক্ষার্থী লিখেছেন, ময়মনসিংহ মেডিকেলের মেধাবী শিক্ষার্থী ও সদা হাস্যজ্জল ছিলেন আব্দুস সালাম। তাকে সব সময় হাসি খুশি দেখা যেত। আমরা হারালাম ভবিষ্যতের উজ্জল চিকিৎসক।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক