১৪ এপ্রিল, ২০২২ ০৩:৩৪ পিএম

তিন দিন মৃত্যুহীন, শনাক্ত ৩৫

তিন দিন মৃত্যুহীন, শনাক্ত ৩৫
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৮ লাখ ৯০ হাজার ৮৪ জন রোগী। প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে টানা তৃতীয় দিনের মতো দেশে কারো মৃত্যু হয়নি। এর ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৪ জনেই রয়েছে। তবে একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫২ হাজার ১৯৭ জন।

আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৮৭৯টি পরীক্ষাগারে ছয় হাজার ৬৯৬টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ছয় হাজার ৭০৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল এক কোটি ৩৯ লাখ ১২ হাজার ৩৬৫টি।

এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা এক হাজার ২০৫ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৮ লাখ ৯০ হাজার ৮৪ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের শূন্য দশমিক ৫২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ০৩ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮২ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ ভাগ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক