১৪ এপ্রিল, ২০২২ ১২:১৫ পিএম

হাসপাতালের ছাদের পলেস্তারা খসে রোগী আহত, ভবন পরিত্যক্ত

হাসপাতালের ছাদের পলেস্তারা খসে রোগী আহত, ভবন পরিত্যক্ত
আবাসিক মেডিকেল কর্মকর্তা রবীন্দ্রনাথ সরকার বলেন, হাসপাতালের ভবনটি অনেক পুরনো। আমরা এখানে প্রায় ২৪ ঘন্টা ঝুঁকির মধ্য দিয়ে কাজ করে যাচ্ছি। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদের পলেস্তারা খসে এক রোগী আহত হয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । ইতিমধ্যে হাসপাতালের পুরনো ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন কর্তৃপক্ষ।

বুধবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ সময় অন্যান্য রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা রবীন্দ্রনাথ সরকার মেডিভয়েসকে জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে হাসপাতাল ভবনের দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডের একটি বিমের পলেস্তারা খসে পড়ে। যার কিছু অংশ আবদুস ছালাম (৬৫) নামে এক রোগীর মাথার ওপড়ে পড়ে। তবে গুরুতর সমস্যা হয়নি।

রোগীর অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, আবদুস ছালামের মাথায় সেলাই করা হয়েছে। বর্তমানে সুস্থ রয়েছেন তিনি। এর আগে থেকেই শ্বাসকষ্টজনিত রোগে প্রায় ২০ দিন যাবৎ পুরুষ ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি। এখানে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে প্রায় ভর্তি থাকেন এই রোগী। এর আগেও তিনি বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন। 

তিনি বলেন, ‘হাসপাতালের ভবনটি অনেক পুরনো। প্রায় ২৪ ঘন্টা ঝুঁকির মধ্য দিয়ে কাজ করে যাচ্ছি। সবসময় চাচ্ছি ভালো একটি ভবনে যেন চিকিৎসা সেবা প্রদান করতে পারি। এখানে থাকি কঠিন অবস্থায়, চিকিৎসা সেবা প্রদান করে থাকিও কঠিন অবস্থায়। এখানে সেবা প্রদান করা খুবই কষ্টকর।’

এটা আসলে একটা পরিত্যাক্ত ভবন। এখানকার প্রত্যেক কক্ষে এ রকম অনেক ফাঁটল রয়েছে। এর আগে কয়েকবার ফটোকপি মেশিন, নার্সিং রুমের টেবিল ও স্টোর রুমসহ বিভিন্ন জায়গায় ছাদের পলেস্তারা খসে পড়েছে বলেও জানান এই কর্মকর্ত।

এ বিষয়ে জানতে চাইলে বেতাগী উপজেলা নির্বাহী অফিসার সুহৃদ সালেহীন মেডিভয়েসকে বলেন, ‘আহতের বিষয়টি জানতে পেরে সেখানে গিয়েছিলাম। বর্তমানে ভবনের অবস্থা খুবই নাজুক। ভবনের ফাঁটল অংশটা মেরামত করার জন্য বলেছি। ইতিমধ্যে নতুন ভবনের জন্য সরকারের কাছে টাকা বরাদ্দ চেয়েছি। বরাদ্দ পেলে দ্রুত ভবনটির কাজ চালু করা হবে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক