আট দিনের সরকারি সফরে তুরস্কে স্বাস্থ্যের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন
মেডিভয়েস রিপোর্ট: আট দিনের সরকারি সফরে গত ৭ এপ্রিল থেকে তুরস্কে অবস্থান করছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। আগামী ১৫ এপ্রিল তার দেশের ফেরার কথা রয়েছে।
সোমবার (১১ এপ্রিল) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত স্বাস্থ্য সেবা বিভাগের (প্রশাসন-১ শাখার) উপসচিব আনজুমান আরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব জনাব লোকমান হোসেন মিয়া (আইডি নং-৫২৫১)-সরকারি বৈদেশিক সফরে ৭-১৪ এপ্রিল তুরস্কে অবস্থান করবেন।’
এতে আরো বলা হয়েছে, ‘তাঁর সরকারি সফরে তুরস্কে অবস্থানকালীন সময়ে দাপ্তরিক কার্যক্রমের রুটিন দায়িত্ব এ বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্বস্বাস্থ্য অনুবিভাগ) কাজী জেবুন্নেছা বেগম (আইডি নং-৫৩৮৩) পালন করবেন।’
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্বস্বাস্থ্য অনুবিভাগ) কাজী জেবুন্নেছা বেগম, সকল অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব ও স্বাস্থ্য মন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।