০৫ এপ্রিল, ২০২২ ০৫:৪৮ পিএম

মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে এগিয়ে মেয়েরা

মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে এগিয়ে মেয়েরা
এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন। পাস করেছেন ৭৯ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে এগিয়ে রয়েছেন মেয়েরা, পিছিয়ে গেছেন ছেলেরা। ৪৩৫০টি আসনের মধ্যে মেয়ে চান্স পেয়েছে ২ হাজার ৩৪৫ জন আর ছেলে চান্স পেয়েছে ১ হাজার ৮৮৫ জন।

এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন। পাস করেছেন ৭৯ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ। এর মধ্যে পাস করা ছেলের সংখ্যা ৩৪,৮৩৩ জন (৪৩.৯১%) এবং মেয়ের সংখ্যা ৪৪.৫০৪ জন (৫৬.০৯%)।

এ ছাড়া এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম স্থান অর্জন করেছেন খুলনার মেয়ে সুমাইয়া মোসলেম মিম। ভর্তি পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বর ৯২.৫ এবং মোট নম্বর ২৯২.৫। অন্যদিকে লিখিত পরীক্ষায় ছেলেদের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর স্কোর ৯১.৫।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক