২৮ মার্চ, ২০২২ ০৫:১৯ পিএম

‘উদয় পাবলিক লিমিটেড’র প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

‘উদয় পাবলিক লিমিটেড’র প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কনসালটেন্সি এবং ডায়াগোনস্টিক সেন্টার হিসেবে উদয় পাবলিক লিমিটেড কোম্পানি অর্থনৈতিক কার্যক্রমের যাত্রা শুরু করতে যাচ্ছে৷

মেডিভয়েস রিপোর্ট: জয়েন্ট স্টক এন্ড এক্সচেঞ্জে চিকিৎসকদের প্রথম পাবলিক কোম্পানি হিসেবে রেজিস্টার্ড ‘উদয় পাবলিক লিমিটেড’র  প্রথম বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ মার্চ উদয় ডক্টরস কনসাল্টেন্সি এবং ডায়াগোনস্টিক সেন্টার লালবাগ শাখার নির্মাণাধীন ভবনে সভাটি অনুষ্ঠিত হয়৷

মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে সভার সূচনা হয়। উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক, প্রতিষ্ঠাতা ও শেয়ারহোল্ডারগণ৷ এ সময় শেয়ারহোল্ডারদের মাঝে শেয়ার সার্টিফিকেট বিতরণ, কোম্পানির অর্থনৈতিক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শারমিন ‘উদয় পাবলিক লিমিটেড’র  বর্তমান অবস্থান এবং ভবিষ্যত পরিকল্পনার প্রতি আস্থা জ্ঞাপন করেন এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

কনসাল্টেন্সি এবং ডায়াগোনস্টিক সেন্টার হিসেবে ‘উদয় পাবলিক লিমিটেড কোম্পানি’ অর্থনৈতিক কার্যক্রমের যাত্রা শুরু করতে যাচ্ছে, যার প্রথম শাখা খুব শিগগিরই উদ্বোধন করা হবে বলে জানান কোম্পানির পরিচালক।

সভা শেষে কোম্পানির চেয়ারম্যান ডা. এবিএম মইন উদ্দিন মেডিভয়েসকে বলেন, চিকিৎসকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমাদের পথচলা শুরু হয়েছে৷ আমরা উদ্যোক্তা চিকিৎসকদের জন্য আইনগতভাবে শক্ত এবং নিরাপদ প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি৷ চিকিৎসকদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে উদয় পাবলিক লিমিটেড ভবিষ্যতে দেশের সবচেয়ে বড় পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে আত্নপ্রকাশ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত