১৫ মার্চ, ২০২২ ০৩:৩০ পিএম
আদাবরে আগুনে দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি ২ শিশু
আজ মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। ফাইল ছবি।
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর আদাবরে একটি বাসায় আগুনে দগ্ধ হয়েছে দুই শিশু। তাদেরকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে হাউজিংয়ের ফার্ম গলি ২১৫ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
আগুনে দগ্ধ দুই শিশুর নাম মিতু (৮) ও বাপ্পি (৫) বলে জানা গেছে।
এ বিষয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, শিশু মিতুর শরীরের ৯৮ শতাংশ ও বাপ্পির দুই হাতে ৮ শতাংশ দগ্ধ হয়েছে। মিতুর অবস্থা আশঙ্কাজনক।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত