১০ মার্চ, ২০২২ ০১:৩৩ পিএম

একদিন নয়, প্রতিদিনই কিডনি দিবস: অধ্যাপক ডা. নিতাই পদ

একদিন নয়, প্রতিদিনই কিডনি দিবস: অধ্যাপক ডা. নিতাই পদ
কিডনি বিকল হওয়া ঠেকাতে প্রতিটি মুহূর্তে মানুষকে সতর্ক থাকতে হবে।

মেডিভয়েস রিপোর্ট: শুধু একটি দিন নয়, প্রতিটি দিনই কিডনি দিবস হিসেবে ভাবা উচিত বলে মনে করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজির (নিকদু) নেফ্রলজি বিভাগের প্রধান প্রধান অধ্যাপক ডা. নিতাই চন্দ্র বিশ্বাস

কিডনি দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (১০ মার্চ) ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজিতে এক আলোচনায় এ কথা বলেন তিনি।

বিশ্ব কিডনি দিবসে এবারের প্রতিপাদ্য 'সুস্থ কিডনি সবার জন্য, জ্ঞানের সেতুবন্ধনে সাফল্য।’

অধ্যাপক ডা. নিতাই পদ বিশ্বাস বলেন, কিডনি বিকল হওয়া ঠেকাতে প্রতিটি মুহূর্তে মানুষকে সতর্ক থাকতে হবে। এজন্য শুধু একটি দিন নয়, প্রতিটি দিনই কিডনি দিবস হিসেবে ভাবতে হবে।’

এ সময় কিডনি ডিজিজ হাসপাতালে ট্রান্সপ্লান্ট চালু করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। তিনি বলেন, এখানে কিডনি রোগীদের পূর্ণাঙ্গ সেবা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কিডনি বিকল হওয়া প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালক।

কিডনি ডিজিজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে নিকদুর সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক