০৮ মার্চ, ২০২২ ১০:০৭ এএম

রাশিয়ার বিরুদ্ধে ভোট দানে বিরত: বাংলাদেশকে টিকা দেবে না লিথুয়ানিয়া

রাশিয়ার বিরুদ্ধে ভোট দানে বিরত: বাংলাদেশকে টিকা দেবে না লিথুয়ানিয়া
জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশসহ আরও ৩৫টি দেশ ভোটদান থেকে বিরত থাকে। ছবি: প্রতীকী

মেডিভয়েস রিপোর্ট: ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা প্রস্তাবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভোটদানে বিরত থাকায় বাংলাদেশকে করোনাভাইরাস (কোভিড-১৯) টিকা দেয়ার প্রতিশ্রুতি বাতিল করেছে লিথুয়ানিয়া।

গেল ৩ মার্চ দেশটির প্রধানমন্ত্রীর মুখপাত্র রাসা জাকিলাইটিয়েনের বরাত দিয়ে লিথুয়ানিয়ান ন্যাশনাল রেডিও অ্যান্ড টেলিভিশন এ তথ্য জানিয়েছে।

কিন্তু এ সপ্তাহের শুরুতে লিথুয়ানিয়া বাংলাদেশকে চার লাখ ৪৪ হাজার ৬০০ ডোজ টিকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

বুধবার (২ মার্চ) জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে ইউক্রেন থেকে রাশিয়ার সৈন্য অতিসত্বর প্রত্যাহারের প্রস্তাব পাস হয়। ওই প্রস্তাবে জাতিসংঘের সদস্যভুক্ত ১৯৩টি দেশের মধ্যে ১৪১টি দেশ এ প্রস্তাবের পক্ষে ভোট প্রদান করে। আর প্রস্তাবে বাংলাদেশসহ আরও ৩৫টি দেশ ভোটদান থেকে বিরত থাকে। 

এদিকে টিকা প্রদানে লিথুয়ানিয়া যখন অসন্তুষ্ট, তখন ঢাকায় রাশিয়া দূতাবাস জানিয়েছে, রাশিয়া বাংলাদেশ থেকে আলু নেবে। বাংলাদেশ থেকে আলু আমদানিতে রাশিয়ায় যে নিষেধাজ্ঞা ছিল, তা গত ৫ মার্চ প্রত্যাহার করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও