টিকাদানে বিশ্বে বাংলাদেশের অবস্থান দশম: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে টিকাদানে বাংলাদেশ দশম স্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, বিশ্বের ২০০টি দেশের মধ্যে এই অবস্থানে রয়েছে বাংলাদেশ।
আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নব নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
করোনা টিকাদানে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জাহিদ মালেক বলেন, ‘গতকাল বাংলাদেশের জনগণকে এক কোটি বিশ লাখ টিকা দেওয়া দেওয়া হয়েছে। লক্ষ্যমাত্রার ৭৩% টিকা দেওয়া সম্ভব হয়েছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘১৭ কোটির বিপরীতে করোনায় ২৬ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। জনসংখ্যার বিচারে মৃত্যুর এ সংখ্যা বিশ্বের অন্যান্য দেশের তুলানায় অনেক কম।করোনা নিয়ন্ত্রণে এ সাফল্য চিকিৎসক নার্সসহ সকল স্বাস্থ্য কর্মীর।’
নবীন চিকিৎসকদেরকে কর্মক্ষেত্রে শতভাগ আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্তরিকতার সঙ্গে কাজ করলে সম্মান মর্যাদা বহুগুণ বেড়ে যাবে। চিকিৎসকদের মন হতে হবে উদার প্রকৃতির।