অমিক্রন থেকে সুরক্ষায় ডব্লিউএইচও’র ৬ পরামর্শ
মেডিভয়েস ডেস্ক: উল্লেখযোগ্যসংখ্যক অমিক্রনে আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তাই করোনার অমিক্রন ধরনকে মৃদু ভাবার সুযোগ নেই বলে আবারও সতর্ক করেছে সংস্থাটি।
এ অবস্থায় করোনার অমিক্রন ধরন থেকে সুরক্ষিত থাকতে ১৯ ফেব্রুয়ারি (শনিবার) এক টুইটার পোস্টে ছয়টি পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও। এগুলো হলো—টিকা নেওয়া, ভিড় এড়িয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখা, ভালোভাবে মাস্ক পরা, আবদ্ধ জনসমাগম স্থলগুলোতে বাতাস চলাচলের ব্যবস্থা রাখা, ঘনঘন হাত ধোয়া এবং হাঁচি-কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা।
বিশ্ববাসীকে সতর্ক করে সংস্থাটি বলেছে, ইতিমধ্যেই অমিক্রনে আক্রান্ত হয়ে উল্লেখযোগ্যসংখ্যক মানুষের মৃত্যুও হচ্ছে। এটি সাধারণ ঠাণ্ডার সমস্যা নয়, এটি ইনফ্লুয়েঞ্জাও নয়। তবে এটি ডেলটার চেয়ে কম গুরুতর।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগে থেকেই বলে আসছে, করোনার অমিক্রন ধরনের কারণে সংক্রমণের মাত্রা মৃদু অথবা গুরুতর—দুটিই হতে পারে। এমনকি অমিক্রন সংক্রমণের কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। এমন অবস্থায় বিশ্ববাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি করোনা পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে বিশ্বজুড়ে ১ কোটি ৬০ লাখের বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এসময় মৃত্যু হয়েছে প্রায় ৭৫ হাজার মানুষের।
এএইচ
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক