১৬ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৩৩ এএম

পাঁচ শর্তে খুলনা সিটি মেডিকেলের নবায়ন অনুমোদন

পাঁচ শর্তে খুলনা সিটি মেডিকেলের নবায়ন অনুমোদন
চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মো. রবিউল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: পাঁচ শর্তে খুলনার বেসরকারি সিটি মেডিকেল কলেজের ২০২০-২১ ও ২০২১-২২ সেশনের শিক্ষাক্রম চালানোর নবায়ন অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মো. রবিউল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, নিম্নোক্ত শর্তসমূহ আবশ্যিকভাবে প্রতিপালনের শর্তে বেসরকারি সিটি মেডিকেল কলেজ, খুলনার ২০২০-২১ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের একাডেমিক অনুমোদন নির্দেশক্রমে নবায়ন করা হলো।’

শর্তসমূহ:

১. কলেজের একাডেমিক কার্যক্রমের জন্য ১১ হাজার ৯০০ হাজার বর্ঘফুট ফ্লোরস্পেস বৃদ্ধি করতে হবে।

২. বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অধিভুক্তি হালনাগাদকরণ করতে হবে।

৩. হাসপাতালে শয্যা অকুপেন্সি রেট ১০ ভাগ বৃদ্ধি করতে হবে।

৪. শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে আরও দুইটি টিউটোরিয়াল রুম বৃদ্ধি করতে হবে।

৫. লাইব্রেরির আরও ২০ আসন বৃদ্ধি করতে হবে।

মেডিকেল কলেজটির অধ্যক্ষের কাছে পাঠানো নির্দেশনার অনুলিপি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি, বিএমডিসির রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক