১২ ফেব্রুয়ারী, ২০২২ ১২:০৫ পিএম

শেবাচিম হাসপাতা‌লে ইচিপের নতুন ক‌মি‌টি গঠন

শেবাচিম হাসপাতা‌লে ইচিপের নতুন ক‌মি‌টি গঠন
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) নতুন কমিটি গঠন করা হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদন নির্বাচিত হয়েছেন যথাক্রমে রাকিন আহম্মেদ খান ও মোহাম্মদ আমরিন মামুন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সুপারিশে এই কমিটির অনুমোদন দেন হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম। আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন করা হয়েছে।

কমিটিতে সহ-সভাপতি করা হয়েছেন রাশেদ মাহমুদ আতিকুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক ইনজামাম উল ইসলাম ও সজল সরদার, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহামুদ সাব্বির, সহসাংগঠনিক সম্পাদক শাখাওয়াত জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান খান, সাংস্কৃতিক সম্পাদক মিমতাসিন মনির একা, সহসাংস্কৃতিক সম্পাদক বৃষ্টি দত্ত, আবদুল্লাহ রাকিব আল হাসান ক্রীড়া সম্পাদক ও ইশতিয়াক আহম্মেদকে ক্লাব সম্পাদক করা হয়েছে।

এ ছাড়া মহিলা সম্পাদক ফাহরিয়া মেহজাবিন হিসেবে রয়েছেন প্রণতি রায়, জান্নাতুল ফেরদৌস, অর্থি রহমান, অনিন্দিতা সাহা। নির্বাহী সদস্য করা হয়েছে মেহেদী হাসান, রেদোয়ান উল ইসলাম, সাগর সাহা ও সোহেল রানাকে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক