২৭ জানুয়ারী, ২০২২ ০৪:১০ পিএম

সহকারী পরিচালক পদে ১৯০ চিকিৎসকের যোগদানপত্র গৃহীত

সহকারী পরিচালক পদে ১৯০ চিকিৎসকের যোগদানপত্র গৃহীত
মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ উপশাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। ছবি: প্রতীকী

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ১৯০ চিকিৎসককে সহকারী পরিচালক/সমমান পদে যোগদানপত্র গৃহীত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ উপশাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১৩.০১.২০২২ খ্রি. তারিখের ৪৫.০০.০০০০.১৪৮.১২.০০১.২০২১-৪৬নং প্রজ্ঞাপন মোতাবেক নিম্নবর্ণিত কর্মকর্তাগণ তাদের নামের পার্শ্বে উল্লিখিত তারিখে সিনিয়র সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের বরাবরে সহকারি পরিচালক/সমমান পদে যোগদান (পূ্র্বাহ্নে) করেছেন এবং তাদের যোগদানপত্র গৃহীত হয়েছে।’

আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব, উপ-পরিচালক, অধ্যক্ষ, সিভিল সার্জন, জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের কাছে প্রেরণ করা হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক