বিশ্বে একদিনে আরও ৫ হাজার মৃত্যু, শনাক্ত প্রায় ২০ লাখ
মেডিভয়েস ডেস্ক: বিশ্বে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চার হাজার ৯৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ লাখ ৬৩ হাজার ২২৬ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৭৯ হাজার ৮৫৬ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৩৩ কোটি ১২ লাখ ৬৪ হাজার ৭৬৭ জনে দাঁড়াল।
আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে বৈশ্বিক করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারসটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ৮৯ হাজার ৫৫৩ জন। একই সময়ে মারা গেছেন ৪৬৮ জন। ভাইরাসটিতে এ পর্যন্ত করোনায় ছয় কোটি ৭৬ লাখ ৩১ হাজার ১৯১ জন আক্রান্ত এবং মারা গেছেন আট লাখ ৭৪ হাজার ৩২১ জন।
একই সময়ে যুক্তরাষ্ট্রের পরই ভারত আক্রান্ত হয়েছেন দুই লাখ ২২ হাজার ৫৭৯ এবং মারা গেছেন ৩০২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা চার লাখ ৮৬ হাজার ৭৮৪ জন এবং আক্রান্ত তিন কোটি ৭৬ লাখ দুই হাজার ৮৩২ জন। আর সুস্থ হয়েছেন তিন কোটি ৫৩ লাখ ৭৮ হাজার ৮৭২ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু রাশিয়াতে ৬৭০ জন এবং আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৭২৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত এক কোটি আট লাখ ৩৪ হাজার ২৬০ জন এবং মারা গেছেন তিন লাখ ২১ হাজার ৯৯০ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৯৮ লাখ ৭৮ হাজার ৩৭১ জন।
এরপরই যুক্তরাজ্য একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৪২ হাজার ২২৪ জন এবং মারা গেছেন ৭৭ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত এক কোটি ৪৬ লাখ ১৭ হাজার ৩১৪ জন আক্রান্ত এবং মারা গেছেন এক লাখ ৫০ হাজার ২৩০ জন।
আর গত ২৪ ঘন্টায় ইতালিতে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার ৭৬২ জন এবং মারা গেছেন ২২৭ জন।
মৃতের তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬২ জন এবং আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে থাকা এ দেশটি নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৬ হাজার ৩৪৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ৩০ লাখ ৮৩ হাজার ২৯৭ জন এবং মৃত্যু হয়েছে ছয় লাখ ২১ হাজার ২৬১ জন।
আক্রান্তের তালিকায় এরপরেই রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, ইতালি, স্পেন ও জার্মানি।
এদিকে, বাংলাদেশেও করোনার নতুন ধরন ডেল্টা ও অমিক্রনের প্রভাবে ফের শনাক্ত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ছয় হাজার ৬৭৬ জন।