০৯ জানুয়ারী, ২০২২ ০৪:৫৪ পিএম

করোনা: দেশে এক সপ্তাহে শনাক্ত ১১৫ শতাংশ বেড়েছে

করোনা: দেশে এক সপ্তাহে শনাক্ত ১১৫ শতাংশ বেড়েছে
গতকাল শনিবার পর্যন্ত গত এক সপ্তাহে দেশে ৬ হাজার ৩০০ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত এক সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় করোনা শনাক্তের হার ১১৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

আজ রোববার (৯ জানুয়ারি) বেলা দুইটায় নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গতকাল শনিবার পর্যন্ত গত এক সপ্তাহে দেশে ৬ হাজার ৩০০ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এই সংখ্যা এর আগের সপ্তাহের চেয়ে ৩ হাজার ৩৭৬ জন বেশি। অর্থাৎ এক সপ্তাহে সংক্রমণ প্রায় ১১৫ শতাংশ বেড়েছে।

চিকিৎসক নাজমুল ইসলাম বলেন, গত সপ্তাহে করোনায় ২৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এটি এর আগের সপ্তাহের তুলনায় ১৫ শতাংশ বেশি। দেশে গত কয়েক দিনে শনাক্তের সংখ্যা , হার উভয়ই বাড়ছে। ডিসেম্বর মাসের শেষ দিকেও শনাক্তের হার ২ শতাংশের নিচে ছিল। গতকাল এটি প্রায় ৬ শতাংশের কাছাকাছি পৌঁছেছে।

নাজমুল ইসলাম আরও বলেন, গত ৩০ দিনের চিত্রের দিকে তাকালে একটি ঊর্ধ্বমুখী চিত্র চোখে পড়ে। সারা বিশ্বে করোনা পরিস্থিতি দিন দিন নাজুক হয়ে যাচ্ছে। ইউরোপে অমিক্রনে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে ব্যাপকভাবে।

বাংলাদেশে অমিক্রন আক্রান্ত ব্যক্তিদের অবস্থা ও সংখ্যা সম্পর্কে জানতে চাইলে নাজমুল ইসলাম বলেন, ‘রোগীদের ব্যক্তিগত তথ্য না জানিয়ে বলতে চাই, অমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের অনেকেই একেবারেই সুস্থ আছেন। যথাসময়ে চিকিৎসকের কাছে আসতে হবে। তাহলে যেকোনো রোগ দ্রুত সারানো সম্ভব হবে।’তিনি বলেন, দেশের ১১৮টি হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহব্যবস্থা রয়েছে। ঢাকায় সামগ্রিকভাবে কোভিড হাসপাতালে শয্যাসংখ্যা ৪ হাজার ৬১৬। এর মধ্যে খালি আছে ৪ হাজার ১৭৯টি।

করোনার বাড়তে থাকা সংক্রমণ হার কমাতে মানুষের সচেতনতা বৃদ্ধি, মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব তুলে ধরেন অধ্যাপক নাজমুল। তিনি বলেন, মাস্ক আমার, সুরক্ষা সবার—এ কথাটি আমাদের স্মরণে রাখতে হবে সব সময়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক