০৯ জানুয়ারী, ২০২২ ১১:৪৯ এএম

আজ বা আগামীকালের মধ্যে স্বাস্থ্যবিধির প্রজ্ঞাপন: স্বাস্থ্যমন্ত্রী

আজ বা আগামীকালের মধ্যে স্বাস্থ্যবিধির প্রজ্ঞাপন: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যবিধি মানতে আজ বা আগামীকালের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। 

আজ রোববার (৯ জানুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের আট বিভাগীয় শহরে মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬০ শয্যাবিশিষ্ট সমন্বিত ক্যানসার, কিডনি ও হৃদরোগ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণ বাড়ার শুরু থেকেই আমরা সতর্ক বাণী প্রচার করে আসছি যে, আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পড়তে হবে। জনসমাগম এড়িয়ে চলতে হবে, সামাজিক অনুষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে করতে হবে। কিন্তু আফসোসের বিষয় হলো, এসব সতর্কবার্তায় মানুষ খুব একটা কর্ণপাত করছে না। যার ফলে সংক্রমণের হার বাড়ছে, হাসপাতালে রোগী বাড়ছে। এ অবস্থায় আমরা ইতিমধ্যে সরকারিভাবে কিছু পদক্ষেপ নিয়েছি। ইতিমধ্যে এসব পদক্ষেপ সম্পন্ন হয়েছে। আশা করি, আজকে বিকেলের মধ্যে কিংবা আগামীকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে।’

মন্ত্রী বলেন, ‘যে নির্দেশনাগুলো নিয়ে আলোচনা হয়েছে, এই প্রজ্ঞাপনের মাধ্যমে সেসব বিষয় বাস্তবায়নের জন্য সারাদেশে বার্তা চলে যাবে। মন্ত্রিপরিষদ থেকে এমনটিই আমরা জানতে পেরেছি। আশা করি, এই কার্যক্রম তাড়াতাড়িই শুরু হয়ে যাবে।’

এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, সবাইকে মাস্ক পরতে হবে, সভা-সমাবেশ এড়িয়ে চলতে হবে।

এ সময় প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম স্থানে রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

বক্তব্যে আট বিভাগে আটটি মেডিকেল বিশ্ববিদ্যালয় হওয়ার কথা পুনরোল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এগুলোর কাজ এগিয়ে চলেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্বিবদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি ও সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, বিএসএমএমইউ ভিসি অধ্যাপক মো. ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম প্রমুখ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক