০৫ জানুয়ারী, ২০২২ ০৯:১৩ পিএম

‘অতীতের তুলনায় দেশের স্বাস্থ্যখাত অনেক সমৃদ্ধ’

‘অতীতের তুলনায় দেশের স্বাস্থ্যখাত অনেক সমৃদ্ধ’
অতিরিক্ত সচিব বলেন, করোনা নিয়ন্ত্রণ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং নিয়ন্ত্রণে সফলও হয়েছে সরকার। ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশের স্বাস্থ্যখাত অনেক সমৃদ্ধ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহাদত হোসেন।

আজ বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিতে আমেরিকান সেন্টার ফর রিজেনারেটিভ হেলথ (এসিআরএইচ) আয়োজিত স্বাস্থ্য বিষয়ক এক সেমিনারে এ কথা বলেন তিনি।

শাহাদত হোসেন বলেন, সরকার করোনা নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং তাতে সফলও হয়েছে। কিন্তু এ ক্ষেত্রে রাষ্ট্রীয় পর্যায়ে প্রস্তুতির ঘাটতি না থাকলেও সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে।

তবে করোনা নিয়ন্ত্রণে চমৎকার ব্যবস্থাপনার পাশাপাশি দেশের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট ভূমিকা রেখেছে বলেও মনে করেন তিনি।

এ সময় তিনি এন্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার কমিয়ে প্রাকৃতিক উপায়ে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ওপর তাগিদ দেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‍যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি অধ্যাপক ড. এম মজিবুল হক। তিনি বলেন, সুস্বাস্থ্যের জন্য সুশৃঙ্খল জীবন যাপনের কোনো বিকল্প নেই। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক